দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তাকে দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
রোববার এক বিবৃতিতে বুশ বলেন, লিন্ডসে গ্রাহাম ছিলেন এমন একজন দক্ষ সিনেটর, যিনি বিশ্ব কীভাবে পরিচালিত হয় এবং স্বৈরাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পৃক্ততা কতটা গুরুত্বপূর্ণ—তা ভালোভাবে বুঝতেন।
তিনি বলেন, গ্রাহাম ছিলেন একজন সদয় ও রসবোধসম্পন্ন মানুষ, যিনি নিজের দেশকে ভালোবাসতেন এবং দেশের সেবা করতে ভালোবাসতেন। দক্ষিণ ক্যারোলাইনা এমন একজন নিবেদিতপ্রাণ জনসেবককে পাশে পেয়ে সৌভাগ্যবান ছিল বলেও মন্তব্য করেন বুশ।
জর্জ ডব্লিউ বুশের দুই মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালে অভিবাসন সংস্কার আইনসহ বিভিন্ন নীতিগত বিষয়ে গ্রাহামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা ছিল।
গ্রাহামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক বিষয়ে তার অবস্থান এবং জনসেবার প্রতি তার প্রতিশ্রুতির প্রশংসা করে বুশ বলেন, তিনি ছিলেন একজন জ্ঞানী রাজনীতিক, যিনি দেশের স্বার্থে কাজ করে গেছেন।
সূত্র: সিএনএন
/অ